শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নলছিটিতে ইউপি মেম্বরারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

নলছিটিতে ইউপি মেম্বরারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত


মো. নাঈম, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে উপজেলার ১০টি ইউনিয়নের নব নির্বাচিত ৩০ জন  সংরক্ষিত মহিলা সদস্য ও ৮৮ জন সাধারণত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। শপথ বাক্য পাঠ করান নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। এ সময় প্রধান অতিথী হিসেবে ভার্চুয়াল্লী সংযুক্ত ছিলেন ঝালকাঠী-২ আসনের সংসদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, নরঠিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস মোর্সেদা লসনকর। প্রভাষক ও সাংবাদিক আমির হোসেন’র সঞ্চালনায়  অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি)  মোঃ সাখাওয়াত হোসেন, জেলাপরিষদ সদস্য খন্দকার মুজিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী, নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আরিফুল ইসলাম প্রমুখ। এসময় রানাপাশা ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদর, ভৈরবপাশার  এ কে এম আবদুল হক, দপদপিয়ার সোহরাব হোসেন বাবুল মৃধা, সুবিদপুরের মো. আ. গফফার খান, কুশঙ্গল ইউনিয়নের মো. আলমগীর হোসেন, সিদ্ধকাঠি ইউনিয়নের কাজী জেসমিন আক্তার, মগড় ইউনিয়নের এনামুল হক শাহীন, মোল্লারহাট ইউনিয়নের  এ কে এম মাহাবুবুর রহমান সেন্টু, কুলকাঠি ইউনিয়নের এইচ এম আক্তারুজ্জামান বাচ্চু ও নাচনমহল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম মোল্লা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঝালকাঠি জেলার ৪ উপজেলার ৩১ইউনিয়নে গত ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে কাঠালিয়া, রাজাপুর ও নলছিটি তিনটি উপজেলার ২২ টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com