সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সদরপুরে একইদিনে দুইটি লাশ উদ্ধার করলেন পুলিশ

সদরপুরে একইদিনে দুইটি লাশ উদ্ধার করলেন পুলিশ


শিশির খাঁন,সদরপুর উপজেলা প্রতিনিধিঃ


ফরিদপুরের সদরপুরে একই দিনে দুই বৃদ্ধার লাশ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের নাজেম কাজীর ডাঙ্গী গ্রামে জমিজমা বিরোধের জের ধরে তার চাচাত ভাই জসিম উদ্দিন কাজীর সাথে মোঃ তারা মিয়া কাজীর  কথাকাটাকাটি ও ঠেলা ধাক্কা হয় ওই সময় তারা মিয়া কাজী মাটিতে পড়ে অসুস্থ হয়ে ঘটনা স্থলে মারা যায়।
অপরদিকে সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নের  আদেলউদ্দিন মোল্লার কান্দী নামক এলাকায় নদীতে অজ্ঞাত (৬৫) এক পুরুষ এর ভাষমান লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার সজ্ঞীয় ফোর্স নিয়ে রাত সাড়ে সাতটার দিকে নদী থেকে লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়া দুইটি মরাদেহ প্রাথমিক তথ্য বিবরনি শেষ করে আজ সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে সদরপুর থানা পুলিশ। 
সদরপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদারের  কাছে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রকৃত তথ্য উদঘাটনের  জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রকিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com