সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকা কলেজ শিক্ষার্থীদের কোভিড১৯ টিকা নিবন্ধনের নির্দেশ

ঢাকা কলেজ শিক্ষার্থীদের কোভিড১৯ টিকা নিবন্ধনের নির্দেশ


এম,এ,এস হুমায়ুন কবির,ঢাকা কলেজ প্রতিনিধিঃ

করোনাভাইরাসের টিকা পেতে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীদের আগামী ১৭ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন।সোমবার (১২ জুলাই) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে আবাসিক শিক্ষার্থীদের এ নির্দেশনা দেয়া হয়।এতে বলা হয়, কোভিড-১৯ টিকা দেয়ার লক্ষ্যে দ্বাদশ শ্রেণি (শিক্ষাবর্ষ-২০১৯-২০), অনার্স প্রথম বর্ষ (শিক্ষাবর্ষ-২০১৯-২০), অনার্স দ্বিতীয় বর্ষ (শিক্ষাবর্ষ-২০১৮-১৯), অনার্স তৃতীয় বর্ষ (শিক্ষাবর্ষ-২০১৭-১৮), অনার্স চতুর্থ বর্ষ (শিক্ষাবর্ষ-২০১৬-১৭), অনার্স চতুর্থ বর্ষ (পুরাতন) (শিক্ষাবর্ষ-২০১৫-১৬) এবং মাস্টার্স শেষ পর্বের (শিক্ষাবর্ষ-২০১৭-১৮ এবং ২০১৮-১৯) শিক্ষার্থীদের আগামী ১৪ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে কলেজের ওয়েবসাইড http://dhakacollege.eshiksabd.com/ঢুকে শিক্ষার্থীদের ১৩ ডিজিটের ক্লাস রোল ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে ইউজার নেম- dcstudent এবং পাসওয়ার্ড dcstudent ব্যবহার করতে হবে।
বলা হয়, শিক্ষার্থীদের জন্মনিবন্ধন নম্বর (১৭ ডিজিট), অনার্স ও মাস্টার্স ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর, ছাত্রাবাসের নাম, ছাত্রাবাসের কক্ষ নম্বর, ছাত্রদের মোবাইল নম্বর এবং যাদের জাতীয় পরিচয়পত্র নম্বর আছে, তাদের জন্য জাতীয় পরিচয়পত্র নম্বর রেজিস্ট্রেশন ফরমে আপডেট বাধ্যতামূলক করা হয়েছে।টিকা সনদ ছাড়া কোনো শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করতে পারবেন না এবং আবাসিক শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com