শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁয় পুকুর থেকে মসজিদের মোয়াজ্জিনের হাত পা বাঁধা লাশ উদ্ধার

নওগাঁয় পুকুর থেকে মসজিদের মোয়াজ্জিনের হাত পা বাঁধা লাশ উদ্ধার


অন্তর আহম্মেদ নওগাঁ জেলা প্রতিনিধিঃ


নওগাঁয় হাত বাঁধা অবস্থায় পুকুর থেকে কুদ্দুস হোসেন (৫২) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চকচাঁপাই এলাকার মেসার্স সীমানা ব্রিকস নামের একটি ইটভাটার পাশের একটি পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কুদ্দুস চকচাঁপাই গ্রামের মৃত মজি মন্ডলের ছেলে। পেশায় কুদ্দুস হোসেন স্থানীয় মসজিদের মোয়াজ্জিনের দ্বায়িত্বে ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শৈলগাছী বাজারে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁকে বিভিন্ন জায়গায় খুঁজেও সন্ধ্যান পাননি। সকালে সীমানা ব্রিকস ইটভাটায় কাজ করতে আসা শ্রমিকেরা ইটভাটার পাশে অবস্থিত পুকুরে লাশ ভাসতে দেখে স্বজনদের খোঁজ দেন। তারা গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, নিহত ওই ব্যক্তির লাশটি হাত মোড়া (শরীরে পেছনে বাঁধা) অবস্থায় পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহটি উদ্ধার করেময়নাতদন্তের জন্য সদর  হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, মরদেহের ডান পাশের চোখে পাশে ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে মারধর করে হাত বেঁধে তাঁর লাশটি পুকুরে ফেলে দেয়। হত্যাকারীদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com