সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

 মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১০ জন করোনা শনাক্ত হয়ে ও বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।করেনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আবুল কাশেম (৭০), ঈশ্বরগঞ্জ উপজেলার ফরিদা (৪০), ত্রিশালের হোসনে আরা (৫৮), গফরগাঁওয়ের আজিমউদ্দিন (৪০), গফরগাঁওয়ের শিরিনা (৬০), নেত্রকোনার সালমা (৩৫), শেরপুরের হানিফ মিয়া (৫০) ও মরিয়ম (৬৫)। এছাড়া টাঙ্গাইলের মধুপুর উপজেলার খোরশেদ আলম (৭০) ও শফিুর উপজেলা হাবিবুর রহমান (৪৫)।এছাড়া উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহের আনোয়ারা (৭০), সিরাজুল হক (৬০), আবুল বাশার (৬০), আবদুল কুদ্দুস (৭০), কে এম জালালউদ্দিন (৮৭), মোঃ আব্দুল রাজ্জাক (৬৫), জামালপুরের সরিষাবাড়ি উপজেলার মাহফুজা (৫০), টাঙ্গাইলের মধুপুর উপজেলার সুরাইয়া (৩৫)।মঙ্গলবার (১৩ জুলাই) সকালে সময়ের কন্ঠস্বরকে এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।তিনি বলেন, বর্তমানে করোনা ইউনিটে ৪৬২ জন চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ২০ জন। নতুন করে ভর্তি হয়েছেন ৮৪ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।তিনি বলেন, গত ২৪ ঘন্টায় টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৪৫ জন।জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৯৭৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের হার ২৭ দশমিক ১৭ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com