মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু ( চিতলমারী, বাগেরহাট)ঃ
করোনা মহামারীর উদ্ভুত পরিস্থিতিতে বাগেরহাট ২ আসনের সাংসদ শেখ সারহান নাসের তন্ময় এর পক্ষ থেকে চিতলমারীর কর্মহীন ৭শ পরিবারের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা ডাক বাংলোর ভিআইপি সেমিনার হলে এ উপহার সামগ্রী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সহ-সভাপতি শেখ নিজাম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কেরামত আলী, কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শেখ বাদশা মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ।
Leave a Reply