সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সখিপুরে সর্বনাশা চায়না জাল, নিধন হচ্ছে ডিমওয়ালা মাছ।

সখিপুরে সর্বনাশা চায়না জাল, নিধন হচ্ছে ডিমওয়ালা মাছ।


মামুন শিকদার মাহিন,সখিপুর(টাঙ্গাইল):

টাঙ্গাইলের সখিপুর উপজেলার নদীনালা, খালবিল ও মাঠঘাট এখন ছেয়ে গেছে ‘চায়না’ জালে। সরজমিনে উপজেলার বহেড়াতৈল, দাড়িয়াপুর, বেতুয়া,পলাশতলি, তৈলধারা, ইন্দারজানী, কচুয়া, বড়চওনা,কতুবপুর সহ প্রায় সকল গ্রামের নিচু জমিগুলোতে দেখা গেছে অসংখ্য  চায়না জাল।

জালের মালিকদের সাথে কথা বলে জানা যায়  বলছেন,এটা এমন একটি জাল এমন কোনো মাছ নেই যেটা এই জালে ধরা পড়বে না।
যেখানেই একটু পানি জমেছে সেখানেই এই জাল পাতা হচ্ছে। আর অবাধে ডিমওয়ালা দেশি বিভিন্ন প্রজাতির মাছ ধরা হচ্ছে। জ্যৈষ্ঠ-আষাঢ় মাস মাছের প্রজনন কাল। চায়না জাল দিয়ে মাছ ধরার কারণে নতুন পানিতে মা-মাছ ডিম ছাড়তে পারে না আর এজন্য   প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন ও  কমে যাবে।  
এ বিষয়ে ইন্দারজানী এলাকার (চাটার পাড়া) গ্রামের  মাসুম শিকদার এর সাথে কথা বলে জানাযায় এই জালের দাম একটু বেশি হলেও পোষায় কারন এত মাছ অন্য কোনো জালে ধরা পড়ে না।
উপজেলা মৎস্য কর্মকর্তা  সমীরণ কুমার সাহা বলেন, দেশীয় মাছ জ্যৈষ্ঠ-আষাঢ় এই দুুই মাসে প্রজনন হয় তাই তিনি ডিমওয়ালা মাছ না ধরার জন্য সখীপুরবাসীকে অনুরোধ করেছেন এছাড়াও চায়না জাল ও কারেন্ট জাল বিক্রি বন্ধে বিক্রয়কারী ব্যবসায়ীদের আইনের আওতায় আনার পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিত্রা শিকারি জানান, মৎস অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন যৌথভাবে চায়না জাল অপসারণে ব্যবস্থা নেবে। এছাড়া আগামী সপ্তাহেই অসাধু মাছ শিকারিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানিয়েছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com