শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় বাঁশখালীতে ২ ফিশিংবোট মালিককে জরিমানা, ৭৫ মণ মাছ জব্দ।

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় বাঁশখালীতে ২ ফিশিংবোট মালিককে জরিমানা, ৭৫ মণ মাছ জব্দ।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি: 

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় সাগরে মৎস্য আহরনে নিষেধাজ্ঞা থাকাকালীন সরকারী আদেশ অমান্য করে মৎস্য আহরন করায় ২ ফিশিংবোট মালিককে জরিমানা ও ৭৫ মন মাছ জব্দ করে নিলামে বিক্রি করার মাধ্যমে বিক্রিত টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে।১২ জুলাই’২১ ইং সোমবার সকাল ১১ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সাগরে অবৈধভাবে মৎস্য আহরনকালে বাঁশখালী উপকূলীয় এলাকার ছনুয়া,শেখেরখীল, বড়ঘোনা, খাটখালী ও কুতুবদিয়া চ্যানেলে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সহযোগীতায় মোবাইল কোর্ট পরিচালনা করে কুতুবদিয়ার ২ ফিশিংবোট মালিককে ৪ হাজার টাকা জরিমানা ও সাগরে নিষেধাজ্ঞাকালীন সময়ে অবৈধভাবে আহরিত ৭৫ মন মাছ জব্দ করে তাৎক্ষনিকভাবে প্রকাশ্য নিলামে বিক্রি করে বিক্রিত মাছের মূল্য ২ লক্ষ টাকা সরকারী কোষাগারে জমা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী। এ সয়ম উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা তাসকিয়াসহ কোস্টগার্ডের সদস্যরা।উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘ ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত সমুদ্রে মৎস্য আহরণ সরকারীভাবে নিষিদ্ধ থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে কিছুসংখ্যক অসাধু ও আইন লংঘনকারী মৎস্যজীবি মৎস্য আহরণ করার দায়ে দু’টি মাছ বোঝাই ট্রলার থেকে ৭৫ মণ মাছ জব্দ করে নিলামের মাধ্যমে প্রাপ্ত ২ লক্ষ টাকা সরকারী কোষাগারে জমা ও প্রত্যেক ট্রলার মালিককে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সাগরে নিষেধাজ্ঞা বলবৎ থাকাকালীন সময়ে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও সাইদুজ্জামান চৌধুরী। তিনি আরো বলেন, এ সময়ে মাছের প্রজনন বৃদ্ধির মাধ্যমে দেশের বৃহৎ স্বার্থে সকল মৎস্যজীবিকে সরকারের আইনের প্রতি শ্রদ্ধা ও অনুগত থেকে মৎস্য আহরন থেকে বিরত থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com