আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
আজ ১৩।০৭।২০২১ তারিখ বেলা ১০:৩০ ঘটিকায় মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মনসুর এর সভাপতিত্বে“উপজেলা টাস্ক ফোর্স কমিটি” এবং “উপজেলা (কোভিড-১৯) প্রতিরোধ কমিটির” সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক,জেলা প্রশাসক, ময়মনসিংহ ।এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান আরব আলী,সহকারী কমিশনার (ভূমি) ও সদস্য সচিব (উপজেলা টাস্কফোর্স কমিটি) মো: মাসুদ রানা,মুক্তাগাছা পৌরসভা’র মেয়র বিল্লাল সরকার এবং কোভিড প্রতিরোধ কমিটি ও টাস্কফোর্স কমিটির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।সভায় জেলা প্রশাসক,ময়মনসিংহ,করোনা প্রতিরোধে জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টা এবং ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে এগিয়ে আসার আহ্ববান জানান। এবং আসন্ন ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যাবস্থা গ্রহণের জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
Leave a Reply