শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নওগাঁর মান্দায় অস্ত্র ব্যবসায়ী আটক

নওগাঁর মান্দায় অস্ত্র ব্যবসায়ী আটক


অন্তর আহম্মেদ ,নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দায় ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুটারগান  এবং ৬ রাউন্ড গুলিসহ মিজান শেখ (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীকে আটক র‌্যাব-৫।

গত সোমবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টায় উপজেলার কিত্তলী গ্রামস্থ জ্যোতি কোল্ড স্টোরেজের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মিজান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাগদোয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
র‌্যাব-৫ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টার উপজেলার কিত্তলী গ্রামস্থ জ্যোতি কোল্ড স্টোরেজের পাশে কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে একটি অস্ত্রধারী সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে মিজানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিদেশী পিস্তল ১টি, ম্যাগাজিন ১টি, গুলি ৬টি,ওয়ান শুটারগান ১টিসহ উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান থেকে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল মিজান। এছাড়াও সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছিল।
এ ব্যাপারে মান্দা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com