মোঃ নুর নবী সরকার।বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম।
আজ ( ১৩ জুলাই ) মঙ্গলবার ২০২১ খ্রিঃ,কচাকাটায় মসজিদ নির্মাণে ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন কেদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।জানা যায়,কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানাধীন কেদার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাহেবেরখাস গ্রামে এই নতুন ভবন নির্মিণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।দির্ঘদিন যাবৎ জীর্ন ও টিনশেড এর ঘর মসজিদ হিসাবে ব্যবহারিত হতো।কয়েকটি গ্রামের বিপুল সংখ্যক মুসল্লী এই মসজিদে নামাজ পড়তো ও ধর্মীয় কাজ সম্পাদন করতো।বৃষ্টি ও বর্ষা মৌসুমে নামাজ আদায়ে মুসল্লীদের কষ্ট করতে হয়।বিষয়টি চেয়ারম্যান এর নজরে আসে।বসে থাকেননি তিনি,গ্রামবাসিদের নিয়ে উদ্দ্যেগ নেন মসজিদ টি মেরামত ও পাকা ভবনের।(১৩ জুলাই ) মঙ্গলবার গ্রামবাসিদের নিয়ে ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন,চেয়ারম্যান মোঃ মাহাবুবুর রহমান,মসজিদ কমিটির সভাপতি,সদস্য, ও স্থানীয় মুসল্লী বৃন্দু।
Leave a Reply