কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জে করোনা পরিস্থিতি উদ্বেগজনক।প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও সংক্রমণ। হচ্ছে নতুন রেকর্ড।কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে এক জন মারা গেছেন এবং ৩ জন করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।কিশোরগঞ্জের নয়টি কেন্দ্রে নমুনা পরীক্ষায় ২৪ ঘন্টায় নতুন করে মোট ১২৫ জনের করোনা সংক্রমন শনাক্ত হয়েছে।একই সময়ে নতুন করে সুস্থ হয়েছেন ৩৭ জন।সুস্থরা সবাই হলেন কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩৭ জন।সিভিল সার্জন ডা:মো:মুজিবুর রহমান সোমবার (১২ জুলাই ) রাতে জানিয়েছেন,কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৭৬ টি নমুনা পরীক্ষায় নতুন ৪৬ জনের নমুনা পজিটিভ এসেছে এবং পুরনো ১০ জনের নমুনা পজেটিভ এসেছে।নেগেটিভ হয়েছে ১২০ টি নমুনা।আর বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ৭৬ টি নমুনা পরীক্ষায় নতুন ১৩ জনের নমুনা পজেটিভ এসেছে।নেগেটিভ হয়েছে ৫৯ টি নমুনা।কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল এবং হোসেনপুর,করিমগঞ্জ, তাড়াইল,পাকুন্দিয়া,কটিয়াদী ও মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন টেস্টে ২৪৩ টি নমুনা পরীক্ষায় নতুন ৬৬ জনের নমুনা পজেটিভ এসেছে।নেগেটিভ হয়েছে ১৭৭ টি নমুনা। নতুন আক্রান্তের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৬৯ জন,হোসেনপুর উপজেলায় ৩ জন,করিমগঞ্জ উপজেলায় ২ জন,তাড়াইল উপজেলায় ৮ জন,পাকুন্দিয়া উপজেলায় ১১ জন,কটিয়াদী উপজেলায় ২২ জন,ভৈরব উপজেলায় ৫ জন, নিকলী উপজেলায় ২ জন,বাজিতপুর উপজেলায় ১ জন ও মিঠামইন উপজেলায় ২ জন রয়েছেন। বর্তমানে কিশোরগঞ্জ জেলায় ১ হাজার ৩৫৫ জন করোনা ভাইরাসে চিকিৎসাধীন রয়েছেন। কিশোরগঞ্জ জেলা এ পযর্ন্ত করোনা ভাইরাসে ১১২ জন মৃত্যুবরণ করেছেন।এ পযর্ন্ত কিশোরগঞ্জ জেলায় মোট ৭ হাজার ১৯জনের দেহে ভাইরাসটির সংক্রমণ নিশ্চিত হয়েছে। আর করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৫২ জন সোমবার ( ১২ জুলাই )পযর্ন্ত জেলায় করোনার টিকার জন্য নিবন্ধন করিয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪৮১ জন আর প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন ৭৬ হাজার ৬৬৫ জন।গত ১৯ জুন থেকে সাইনোফার্ম ভ্যাকসিনের ১ম ডোজ দেয়া শুরু হয়েছে।এ পযর্ন্ত মোট ৪ হাজার ৭৭৮ জন সাইনোফার্ম ভ্যাকসিনের ১ম ডোজ টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহন করেছেন ৫৯ হাজার ৩০৭ জন।গত ২৪ ঘন্টায় কেউ ২য় ডোজ টিকা নেননি।
Leave a Reply