সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নোয়াখালীতে পুলিশের ওপর হামলা,গ্রেফতার ১

নোয়াখালীতে পুলিশের ওপর হামলা,গ্রেফতার ১

জেলা প্রতিনিধি নোয়াখালী:


নোয়াখালীর সেনবাগে কর্তব্যরত ৩ পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অন্তত তিন পুলিশ সদস্য আহত হয়। 

গ্রেফতারকৃত মর্জিনা আক্তার (৫৫) উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বড় চারিগাঁও গ্রামের সাহাব উদ্দিন চৌকিদার বাড়ির মিজানুর রহমানের স্ত্রী। 

গতকাল সোমবার (১২ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বড় চারিগাঁও গ্রামের সাহাব উদ্দিন চৌকিদার বাড়িতে পুলিশের ওপর হামলার এ ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনবাগ থানার উপ-পরিদর্শক (এএসআই) মো.নুরুজ্জামান বাদী অভিযুক্ত ৭জনকে আসামি করে পুলিশ অ্যাসল্ট মামলা করা হয়।

আহতরা হলো, সেনবাগ থানার উপ-পরিদর্শক (এএসআই) মো.নুরুজ্জামান,কনস্টেবল শরীফ খান, কনস্টেবল মোজাম্মেল হোসেন।

থানা সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে উপজেলার বড় চারিগাঁও গ্রামের সাহাব উদ্দিন চৌকিদার বাড়ির শাহাজান সাজু ও আকলিমা আক্তারদের পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। আকলিমা আক্তার বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় আকলিমার প্রতিপক্ষ শাহজান সাজু গংদের সাথে পুলিশের বাকবিতন্ডা বেধে যায়। এক পর্যায়ে শাহাজান সাজুর পরিবারের সদস্যরা উত্তোজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়। পরে পুলিশ অভিযুক্ত এক নারীকে গ্রেফতার করে। বর্তমানে অভিযুক্ত অপর আসামিরা গা ঢাকা দিয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযুক্ত এক নারীতে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত অপর আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ওসি আব্দুল বাতেন মৃধা জানান, মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামিকে পুলিশ অ্যাসল্ট মামলায় বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com