জামালপুর প্রতিনিধি।।
জামালপুর এর বকশীগঞ্জে করোনায় কর্মহীন অসহায় ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পিপলস ইম্প্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব)। ১৩ জুলাই বকশীগঞ্জ পশ্চিম বাজার মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদরাসা মাঠে এই সহায়তা প্রদান করা হয়। বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি সেবা সংস্থা পিপলস ইম্প্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব) এর বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি, বিশিষ্ট আলেমে দ্বীন,ঐতিহ্যবাহী খানবাড়ী জামে মসজিদের খতিব, উক্ত মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী মুহিব হাসান অত্যন্ত দক্ষতার সাথে এই আমানতগুলো উপযুক্ত পাওনাদারদের কাছে বুঝিয়ে দেন। এ সময় করোনা মহামারীসহ সকল দূর্যোগ থেকে রক্ষাপেতে মহান আল্লাহর কাছে দেশ ও জাতীর কল্যাণে দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন অত্র মাদরাসার সিনিয়র উস্তাদ হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন।
Leave a Reply