জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের সরিষাবাড়ীতে রোকসানা আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যূ হয়েছে। মৃত্যুর পরই স্বামী পক্ষের লোকজন পালিয়ে আত্ম গোপন করেছে। সষিাবাড়ি থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে প্রেরণ করেছেন। জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার মহাদান গ্রামের আফছার আলীর ছেলে লাভলু মিয়ার (২৪) সাথে ছয় মাস আগে আব্দুর রাজ্জাকের মেয়ে রোকশানা আক্তার(২০) এর বিয়ে হয়। বিয়ের পর তাদের মধ্যে কলহ চলছিল। এক সপ্তাহ আগে রোকসানা আক্তার স্বামীর বাড়ী থেকে ঝগড়া বিবাধ করে বাপের বাড়িতে য়ায়। সোমবার সকালে স্বামী লাভলু মিয়ার অনুরোধে বাপের বাড়ি থেকে সে স্বামীর বাড়িতে যায়। দুপুরেই রোকসানা আক্তারকে মূর্মূষু অবস্থায় সরিষাবাড়ি হাসপাতালে আনে। হাসপাতালে আনার পর পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক রোকসানা আক্তারকে মৃত ঘোষণা করেন। এর পরই রোকসানার লাশ ফেলে পালিয়ে যায় স্বামী ও শ্বশুর। নিহত রোখসানার বাবা আব্দুর রাজ্জাকের অভিযোগ রোকসানার স্বাভাবিক মৃত্যু হয়নি তাকে হত্যা করা হয়েছে।সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply