সোলায়মান,নাগপুর(টাংগাইল) উপজেলা প্রতিনিধি :
“সবাই মিলে একসাথে” এই শ্লোগানকে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরের বিশিষ্ট শিল্পপতি আশিকুর রহমান তুহিনের পৃষ্ঠপোষকতায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করা সম্মুখ যোদ্ধাদের মাঝে এ সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। আশিকুর রহমান তুহিনের পক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সংবাদকর্মী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরতদের মাঝে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরন করেন আতিকুর রহমান নিল্টু ও মো. কবির হোসেন। এ সময় স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সুরক্ষা সামগ্রী গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.শাহেদ আল ইমরান, নাগরপুরে কর্মরত সাংবাদিকদের পক্ষে আক্তারুজ্জামান বকুল ও মো.মন্টু মিয়া।
Leave a Reply