শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ছাত্রলীগ নেতা হত্যাকারী কাঞ্চন এর বাড়ীতে বিক্ষুদ্ধ জনতার অগ্নিসংযোগ

ছাত্রলীগ নেতা হত্যাকারী কাঞ্চন এর বাড়ীতে বিক্ষুদ্ধ জনতার অগ্নিসংযোগ

আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধার  ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  আশিকুর রহমান রকি হত্যা মামলার প্রধান আসামি কাঞ্চন সরকারের বাড়িতে ছাত্রলীগের  নেতাকর্মীসহ আগুন দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। 
 ১২ জুলাই রাতে গাইবান্ধা জেলার অজ্ঞাতনামা ছাত্রলীগের নেতাকর্মীরাসহ স্থানীয় বিক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে গাইবান্ধা জেলার সদর উপজেলার পূর্ব পাড়ায় অবস্থিত ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  আশিকুর রহমান রকি হত্যা মামলার প্রধান আসামি গাইবান্ধা সদর উপজেলার পূর্বপাড়ার মৃত আজিজুল ব্যাপারীর ছেলে  মোঃ কাঞ্চন সরকার (৩০) এর বসতবাড়িতে আগুন লাগিয়ে দেয় ।
পরবর্তীতে গাইবান্ধা জেলার  সদর ফায়ার সার্ভিসের সদস্যরা উক্ত আগুন নিয়ন্ত্রণে আনেন  বলে জানা যায়। উল্লেখ্য যে,উক্ত অগ্নিকাণ্ডের ফলে কোন ব্যক্তি আহত না হলেও ঘরে অবস্থিত আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয় বলে জানা যায়। 
এর আগে গত ১১ জুলাই রবিবার রাত সাড়ে ৯ টায় গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি সদর উপজেলাধীন পূর্ব পাড়া এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্ত কর্তৃক  ছুরিকাঘাতে মারাত্মকভাবে  আহত হন।পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার বিবরণে জানা যায়, গত দুই মাস পূর্বে গাইবান্ধা জেলার সদর থানার অন্তর্গত পূর্ব পাড়া মহল্লার কাঞ্চন সরকার (৩০) নামের একজন ব্যক্তির সাথে মোটরসাইকেল রেসিং খেলাকে কেন্দ্র করে রকির সাথে বাকবিতণ্ডা হয়। উক্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মাঝে বেশ কিছু দিন যাবৎ দ্বন্দ্ব  চলছিল বলে জানা যায় এবং হত্যাকাণ্ড পর থেকেই  কাঞ্চন সরকার পলাতক রয়েছে । তবে এই হত্যাকাণ্ডে কোন রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে প্রাথমিক তথ্য অনুসন্ধানে জানা যায়।
স্থানীয়দের নিকট জানা যায়,রকি হত্যা মামলার প্রধান আসামী কাঞ্চন সরকার একজন চিহৃিন্ত দাদন ব্যবসায়ি ও মাদকসেবী। দাদন ব্যবসার অর্থের  জোড়ে সে উশৃংখল জীবন যাপন করত । তবে সে কোন রাজনৈতিক দলের কোন পদে আছে কিনা তা কেউ জানাতে পারেনি।
এ বিষয়ে সদর থানা অফিসার ইনচার্জ জানান, অগ্নিকান্ড ঘটনাটি ঘটলেও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।
এদিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  আশিকুর রহমান রকি হত্যাকান্ডের ঘটনায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ হত্যাকান্ডের ঘটনায় তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ  করে হত্যাকারী গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়ে পৃথক পৃথক ভাবে বিবৃতি দিয়েছেন  জাতীয় সংসদের ডিপুটি স্পিকার এ্যাড.ফজলে রাব্বী এমপি,জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি, কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি,প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী,ব্যরিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি,বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মেজর অবঃ মফিজল হক সরকার,বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ, বিভাগীয়, জেলাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ,জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন গুলো জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  আশিকুর রহমান রকি মধ্য কঞ্চিবাড়ী গ্রামের সৈয়দার রহমানের ছেলে। হাজারো মানুষের অংশ গ্রহনে মরহুমের জানাযা শেষে  পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন   হয়। তাকে হত্যার ঘটনায় তার ভাই বাদি হয়ে গাইবান্ধা সদর থানায় কাঞ্চন সরকারসহ অজ্ঞাত ৭-৮ জন কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতারসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে কাজ করছে জেলা ও  সদর থানা পুলিশসহ আইন শৃংখলা বাহীনির সদস্যগণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com