শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মোংলায় বিপুল পরিমান মাদক সহ আটক।

মোংলায় বিপুল পরিমান মাদক সহ আটক।

আমির হামজা আবিদ,মোংলা:


বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন বিপুল পরিমান গাজা সহ ১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন এক প্রেস নোটের মাধ্যমে আজ এ তথ্য নিশ্চিত করে।মোংলা উপজেলার দিগরাজ বাশ বাজার এলাকায় বিশেষ অভিযানে ৯৭০ গ্রাম গাজাসহ দিগরাজ এলাকার মোঃ নুরুজ্জামানের ছেলে মোঃ লিয়াকত হোসেন (৪৫) মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি টহলদল। আটককৃত ব্যাক্তি ব্যবসার পাশাপাশি নিজেও মাদক সেবনকারী এবং নিজ স্বার্থ হাসিলের জন্য উক্ত মাদক দ্রব্য ক্ষুদ্র ক্ষুদ্র মাদক সেবনকারীর কাছে বিক্রয় করে বলে স্বীকার করে বলে জানায় কোস্টগার্ড । যার ফলে চারপাশের যুবসমাজকে ধীরে ধীরে অনেক বড় ক্ষতির দিকে ধাবিত করছে। জব্দকৃত গাজা ও আটককৃত ব্যাক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। প্রেস নোটের মাধ্যমে আরও জানানো হয়, কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষতেও থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com