বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জ মহাসড়কের পাশে মিললো বৃদ্ধের লাশ

রংপুরের পীরগঞ্জ মহাসড়কের পাশে মিললো বৃদ্ধের লাশ


নিজস্ব প্রতিবেদক,রংপুর:

রংপুরের পীরগঞ্জে মহাসড়কের পাশ থেকে এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ জুলাই) দুপুরে বগুড়া-রংপুর মহাসড়কের পাশে পীরগঞ্জ উপজেলার বড়দরগা এলাকা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত জানা যায় নি।
স্থানীয় সূত্রে জানা যায়,  ঐ সড়কের অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের লাশ দেখে ঘটনাটি পুলিশকে জানায় স্থানীয়রা। সংবাদ পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।রংপুর জেলা পুলিশের  সি সার্কেল আখতারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তিটি  পাগল ছিল। শারীরিক অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com