তৌহিদুর রহমান পলাশ,(বানিয়াচং) প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের মজলিশপুর মহল্লার মায়ের লাশ দাফন করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাসুম মিয়া (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছ ।
এলাকাবাসী জানান মাসুমের মা সামিনা বেগম (৬৫) দীর্ঘদিন জাবত বিভিন্ন কঠিন অসুস্থতায় ভুলছিলেন সোমবার (১২ জুলাই) বিকালে তিনি মারা গেলে সন্ধ্যায় নিহত সামিনা বেগমের লাশ ধৌত করার সুবিদার জন্য একটি বৈদ্যুতিক বাতি লাগাতে গিয়ে শর্ট সার্কিটে বিদ্যুৎপৃষ্ট হয় মাসুম । সাথে সাথে তাকে বানিয়াচং সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মা ও ছেলের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে!
নিহত মাসুম বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনির ছাত্র। এ ব্যাপারে বানিয়াচং থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply