আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ:
ময়মনসিংহের ত্রিশালে নিজ এলাকায় রবিবার ১১ জুলাই প্রয়াত সমাজসেবক ডাঃ নূরুল ইসলামের সুযোগ্য সন্তান সাতক্ষীরা জেলা পুলিশে কর্মরত এএসপি দিদার নূর কয়েকটি অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ইচ্ছা থাকা সত্ত্বেও কর্মব্যস্ততায় স্বশরীরে উপস্থিত থাকতে না-পেয়ে ভাই মোঃ মাজহারুল ইসলাম মনিরের মাধ্যমে ৩০ টি পরিবারে মাঝে বিতরণ করেন এসমস্ত খাদ্য সামগ্রী।এএসপি দিদার নূর বলেন,লকডাউনের কারনে অনাহারে অর্ধাহারে কাটানো অভাবী মানুষগুলোর পাশে দাড়াতে পেরে খুব ভাল লাগছে।যেখানে জন্মেছি,বেড়ে উঠেছি সেখানকার খেটে খাওয়া, ক্ষুধার তাড়নায় জর্জরিত মানুষগুলোর আর্তনাদ আমি উপেক্ষা করতে পারি নি।ক্ষুধার জ্বালা যে বড় জ্বালা!নিরন্ন মানুষগুলোর সাময়িক ক্ষুধা লাঘবের জন্য আমার এবারের ইদের বেতন বোনাসটা নাহয় তাদের সাথেই ভাগ করে নিলাম।তিনি বলেন,পরম করুণাময়ের কাছে অশেষ শুকরিয়া যে আগামী কয়েকটা দিনের খাবার জোগাড় করার জন্য ৩০ টি অনাহারী পরিবারের কপালের চিন্তার ভাঁজ কিছুটা হলেও কমাতে পেরেছি।এই মানুষগুলোর কাছে তিনবেলা খেতে পারাটাই যে এখন পরম আরাধ্য।তিনি আরো জানান,প্রচারনার উদ্দেশ্যে নয় বরং একবার মনে হলো আমাকে দেখে উৎসাহী হয়ে কেউ যদি নিজের এলাকার অনাহারী মানুষগুলোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে তারা তো অন্তত কয়েকটাদিন খেয়েপড়ে বেঁচে থাকার রাস্তা খুঁজে পাবে,এই দৃষ্টিকোন থেকেই বিষয়টি শেয়ার করা।
Leave a Reply