সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নকলায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সচেতনতা ও মাক্স বিতরণ

নকলায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সচেতনতা ও মাক্স বিতরণ


আব্দুল্লাহ আল-আমিন,শেরপুর জেলা সংবাদদাতাঃ


শেরপুরের নকলায় গণপদ্দী ইউনিয়নের ২টি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মহামারী করোনাভাইরাসে স্বাস্থ্য সুরক্ষায় গণপদ্দী ইউনিয়নে বিনামূল্যে মাক্স বিতরণ ও সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় কঠিন লকডাউনের ভিতর নকলা উপজেলাধীন গণপদ্দী ইউনিয়নের ১নং গণপদ্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক সংগঠন ও মানবাধিকার সংস্হা আমাদের আইন সংগঠনের পক্ষ থেকে গণপদ্দী,খারজান,সাহাপাড়া,চিথলিয়া,মুন্সির বাজার,শিববাড়ি,বিহারিরপাড়,গজারিয়াসহ ইউনিয়নের ছোট বড় অন্ততো ১০ টি বাজারের  বিভিন্ন রাস্তায় ও হাট-বাজারে প্রায় ২ শতাধিক পথচারী ও জনসাধারণের মাঝে বিনামূল্যে মাক্স বিতরণ করার পাশাপাশি চলমান লকডাউনে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সকল শ্রেণী-পেশার লোকজনদের সচেতন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে ১নং গণপদ্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক সংগঠনের সভাপতি আতিকুর রহমান সুমন,সাধারণ সম্পাদকআল-আমিন,সাংস্কৃতি বিষয়ক সম্পাদকআঃ রহিমসহ,মানবাধিকার সংস্হা আমাদের আইনের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দৌলত,সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মুহাম্মদ নাসিম,সদস্য রেজাউল করিম,আবুল কাশেম,বাকিসহ উক্ত সেচ্ছাসেবী সংগঠন দুটির কতিপয় সদস্য ও শুভাকাঙ্খীগণ উপস্থিত ছিলেন।
১নং গণপদ্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক সংগঠনের সভাপতি আতিকুর রহমান সুমন ও মানবাধিকার সংস্হা আমাদের আইন গণপদ্দী ইউনিয়নের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দৌলত  জানান,মহামারী করোনাভাইরাসের কারণে অনেক মানুষ প্রাণ হারাচ্ছে।তাই এ থেকে বাঁচতে আমাদের সচেতন থাকার কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, আপনারা চলমান লকডাউনে অযথা ঘর থেকে বের হবেন না। সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে মাক্স পরে নিজে সুস্থ থাকবেন এবং পরিবারের সকলকে সুস্থ রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com