মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।
রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মোনাফ শিকদারকে চট্টগ্রাম শহরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড কমিশনার হাসান মাহমুদ হাসনির সাথে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন চন্দ্রঘোনা ইউনিয়নের আওয়ামিলীগ।
সোমবার(১২জুলাই)বিকেলে চন্দ্রঘোনা লিচুবাগান চত্বরে চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ হারুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু তাহের সহ স্থানীয় আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় বক্তারা বলেন, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ও চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তাঁর ছেলে সাবেক ব্যাংক কর্মকর্তা নাসির উদ্দিন ও ঠিকাদার গিয়াস উদ্দিনকে চট্টগ্রাম ২০ নং ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সন্ত্রাসী বাহিনী নিয়ে মারধর ও চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি প্রদান করায় এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
Leave a Reply