মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় লকডাউনের ১২তম দিন গতকাল সোমবার সরকারি বিধিনিষেধ না মানায় জেলা প্রশাসনের অভিযানে ৩২টি ভ্রাম্যমান আদালতে ১৬৩টি মামলা করা হয়েছে। এসময় ১৬৩ জনকে এক লক্ষ ৪৫ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। তাছাড়া ৫ হাজার ৬১০ কে ত্রান সহায়তা প্রদান করা হয়েছে।
এসময় সেনাবাহিনীর ৮ টিম, পুলিশের ৫১টি টিম, আনসারের তিনটি টিম, বিজিবির ৩ প্লাটুন, র্যাবের একটি টিম ও স্কাউট ও গ্রাম পুলিশর ৯৯টি টিম অভিযানে সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান রাসেল অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, সিটি কর্পোরেশন, প্রতিটি পৌরসভা, উপজেলা ও ইউনিয়নের জন্য ত্রান বরাদ্ধ করা হয়েছে। পর্যায়ক্রমে অসহায় সকল পেশা শ্রেনীর লোকদেরও ত্রান দেওয়া হবে।
Leave a Reply