বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৬ বাংলাদেশি থাইল্যান্ডে শুটিংয়ে গিয়ে দুর্ঘটনা, গুরুতর আহত খায়রুল বাসার ১৭ শিক্ষক, ১৯ পরীক্ষার্থী—পাস শূন্য! ১৮০ দিন পর সরকারের অর্জন-সীমাবদ্ধতা তুলে ধরবেন তারেক রহমান রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ
কুমিল্লায় করোনায় শনাক্ত ৪২৮ জন ও মৃত্যু জন

কুমিল্লায় করোনায় শনাক্ত ৪২৮ জন ও মৃত্যু জন


মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:


কুমিল্লায় রোববার বিকেল ৬টা থেকে সোমবার ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪২৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মারা গেছেন ৩ জন। সুস্থ হয়েছেন ৯০ জন।
সোমবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় ৯৯৭ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। শনাক্তের হার ছিল ৪২ দশমিক ৯ শতাংশ। বিদেশগামী ৮৯ জন যাত্রীর করোনা পরীক্ষায় ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য ৯৪ হাজার ৯৮২ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ৯২ হাজার ৮২৯ জনের। এর মধ্যে ১৭ হাজার ৯৮৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১২ হাজার ৫১৭জন। আর মারা গেছেন ৫৩৮ জন।
গেল ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া তিন জনের মধ্যে আদশ সদর উপজেলার একজন, চান্দিনা উপজেলার একজন ও একজন লাকসাম উপজেলার বাসিন্দা।
এদিকে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ১৫৫ জন, আদর্শ সদরের ৩২জন, সদর দক্ষিন নয়জন, বুড়িচং ৩৬জন, বি-পাড়া সাতজন, চান্দিনা নয়জন, চৌদ্দগ্রাম ৩৭ জন, দেবিদ্বার ২৯জন, দাউদকান্দি ১৬ জন, লাকসাম ৩১ জন, লালমাই ছয়জন,নাঙ্গলকোট একজন, বরুড়া ২৯জন, মনোহরগঞ্জ দুজন, মুরাদনগরের নয়জন, মেঘনা তিনজন, তিতাস নয়জন ও হেমনা নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com