সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চৌগাছায় পাটক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

চৌগাছায় পাটক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বি,এম উজ্জল হোসেন (রনি):


যশোরের চৌগাছায় পাট ক্ষেত থেকে মুখে স্কচটেপ বাধা অজ্ঞাত যুবকের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় মরদেহটির পরনে একটি কালো প্যান্ট থাকলেও গায়ে কোনো জামা ছিলো না। তার মুখের মাস্ক গলায় ঝুলানো এবং মুখ, নাক ও চোখে টেপ দিয়ে বাধা ছিল।আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা চৌগাছা সদর ইউনিয়নের লস্কারপুর মৌজার (মন্মথপুর) মাঠের অমেদ আলীর পাটক্ষেতের মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।চৌগাছা থানার এসআই আশিকুর রহমান জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে সংবাদ পেয়ে সহকর্মীদের নিয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এখনো মৃতের কোনো পরিচয় পাওয়া যায়নি।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হবে।
এরআগে শনিবার উপজেলার কাবিলপুর গ্রাম থেকে কপোতাক্ষ নদে ভাসমান অবস্থায় এক কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com