শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাঙ্গুনিয়া এম.ডি.আর. ফাউন্ডেশন দিল লালানগর কমিউনিটি ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার

রাঙ্গুনিয়া এম.ডি.আর. ফাউন্ডেশন দিল লালানগর কমিউনিটি ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার


মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম-রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি। 

করোনা মহামারীতে রোগীর অক্সিজেন সংকট নিরসনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আ.লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদের আহ্বানে লালানগর কমিউনিটি ক্লিনিকে ব্যাক্তিগত উদ্যোগে দুটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে মাস্টার দলিলুর রহমান ফাউন্ডেশন(এমডিআরএফ) এর প্রতিষ্ঠাতা আজিজুল ইসলাম তালুকদার। 
সোমবার (১২ জুলাই) বিকেলে লালানগর কমিউনিটি ক্লিনিকে মাস্টার দলিলুর রহমান ফাউন্ডেশন এর পক্ষে উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার এসব অক্সিজেন সিলিন্ডার কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক কাজী মনসুর আহমেদ এর কাছে হস্তান্তর করেন। 
এসময় লালানগর ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মঈন উদ্দিন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন শওকত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আলমগীর, কাজী হোসনে মোবারক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, আবদুর রহিম আরমান উপস্থিত ছিলেন।
লালানগর কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক কাজী মনসুর আহমেদ বলেন, এই দুটি সিলিন্ডার লালানগর সহ আশপাশের কোভিড রোগী বা সাসপেকটেড রোগীর অক্সিজেনের সংকট নিরসনে কাজ করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com