শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

জবির ১০ আগস্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত

জবির ১০ আগস্ট সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত


এম.আই এ রাফিল, জবি প্রতিনিধি :


সারাদেশে করোনা সংক্রমণের হার না কমায় আগামী ১০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ সোমবার (১২ জুলাই) ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।
তিনি বলেন, করোনা পরিস্থিতির অবনতির কারণে আগামী ১০ আগস্ট থেকে সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল তা স্থগিত করা হয়েছে। পড়ে চার সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার নতুন তারিখ জানানো হবে। এখন করোনার যে অবস্থা এর মধ্যে শিক্ষার্থীদের ঢাকায় এনে পরীক্ষা নেয়া সম্ভব না। তাই এমন সিদ্ধান্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com