শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফুলছড়িতে ছাত্রলীগ নেতা খুনের ঘটনায় মামলা, পলাতক প্রধান আসামি কাঞ্চন

ফুলছড়িতে ছাত্রলীগ নেতা খুনের ঘটনায় মামলা, পলাতক প্রধান আসামি কাঞ্চন


আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :


গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম আশিকুর রহমান রকিকে ছুরিকাঘাতে হত্যায় ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলায় দাদন ব্যবসায়ী কাঞ্চনকে প্রধান আসামি করে চারজন নামীয়সহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
১২ জুলাই সোমবার দুপুরে গাইবান্ধা সদর থানায় রকিকে হত্যার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন তার বড় ভাই আতিকুর রহমান সরকার। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছে হত্যার সাথে জড়িত  প্রধান আসামি কাঞ্চনসহ তার সহযোগীরা।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, দুপুরে নিহতের বড় ভাই বাদি হয়ে থানায় মামলা করেছেন। এতে চারজন নামীয় ছাড়াও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে আসামিরা। তাদের গ্রেফতারে অভিযান চলছে। 
এদিকে, রকি হত্যার ঘটনায় ক্ষুব্ধ স্বজন, দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসি। তারা বলছেন, পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে মেধাবী ছাত্রনেতা রকি। দ্রুত হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী ও দাদন ব্যবসায়ী কাঞ্চনসহ সব আসামিদের গ্রেফতার করে তাদের ফাঁসির দাবি জানান তারা। এছাড়া রকি হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শোকসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এর আগে, ১১ জূলাই রোববার রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরির সামন দিয়ে আশিকুর রহমান রকিসহ তিনজন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ করে তাদের উপর হামলা করে কাঞ্চনসহ তার সহযোগীরা। এতে ছুরিকাঘাতে রকিসহ তিনজন আহত হয়। পরে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক রকিকে মৃত্যু ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে সোমবার দুপুরে রকির মরদেহ তার বাড়িতে নিয়ে যায় স্বজনরা। বাদ আছর তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয় ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com