সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে পথশিশু ছিন্নমূল মানুষের পাশে খাবার হাতে মৈত্রী ব্রিগেড

যশোরে পথশিশু ছিন্নমূল মানুষের পাশে খাবার হাতে মৈত্রী ব্রিগেড


মোঃসাজ্জাদুল ইসলাম মনিরামপুর, যশোর প্রতিনিধিঃ

প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র মৈত্রী যশোর জেলার নেতাকর্মীদের সমন্ময়ে গঠিত  মৈত্রী ব্রিগেড  যশোরে পথশিশু ও ছিন্নমূল মানুষের জন্য  রান্না করা খাবার  সহায়তা দিয়ে মানবতার দৃষ্টান্ত দেখিয়েছে। গত ৩ জুলাই থেকে তারা এই  কর্মসূচী শুরু করেছে যার ধারাবাহিকতায়  গত ১২ জুলাই তারা যশোর শহরের বিভিন্ন পয়েন্টে  প্রায় দুই শতাধিক মানুষের মাঝে  খাবার বিতরণ করেছে।  মৈত্রী ব্রিগেডের  জেলা সমন্বয়ক শ্যামল শর্মার নেতৃত্বে এই কর্মসূচী  পালিত হয়।  এ সময়  আরো উপস্থিত ছিলেন ব্রিগেডের শুভানুধ্যায়ী জেলা ওয়ার্কার্স পার্টি নেতা কমরেড  শামিম বিশ্বাস,  কার্তিক বিশ্বাস তপন শীল, মানিক সাহা, দুর্জয় সাহা,শফিকুর ইসলাম, দেলোয়ার হোসেন, সানোয়ার আলম সানু।এই কর্মসুচীতে  ভার্চুয়ালে পরামর্শক হিসাবে দায়িত্ব পালন করেছেন  ছাত্র মৈত্রী কেন্দ্রীয় সহ- সভাপতি রাশেদ খান।  এ সময় আরো উপস্থিত ছিলেন  মৈত্রী ব্রিগেড সদস্য সুব্রত বিশ্বাস, শরিফুল ইসলাম, শাহিন হোসেন, শুভ বিশ্বাস আকাশ, বিপ্লব ঘোষ, সাইফুল্লাহ সাঈফ, আবু হানিফ, সুব্রত প্রামাণিক শুভ প্রমুখ। মৈত্রী ব্রিগেডের জেলা সমন্ময়ক শ্যামল শর্মা বলেন যতদিন না যশোরে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ব্রিগেডের  খাদ্য সহায়তা কর্মসূচী চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com