মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে তিন ফসলী প্রায় সাড়ে ৬শত একর জমির জলাবদ্ধতা নিরসন ও উৎপাদিত ফসল রক্ষার জন্য জন্য ইউপি চেয়ারম্যানের উদ্যোগে খাল খনন করা হয়েছে।উপজেলার ঘুগারবিল সংলগ্ন কিচক ইউনিয়নের মাটিয়ান বিস্তৃর্ণ এলাকার অতি বৃষ্টি আর পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা দেখা দিয়েছে এইসব ফসলী জমিতে। চলতি বর্ষা মৌসুমে ওই জলাবদ্ধতা থেকে রক্ষার জন্য এলাকার শত শত কৃষক-কৃষাণীর দাবীর প্রেক্ষিতে স্থানীয় কিচক ইউপি চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী সরকারি খাস প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সুরু (কেনেল) খালটি খনন করার উদ্যোগ গ্রহন করেন। তিনি গত দু‘দিন যাবৎ শতাধিক শ্রমিক দ্বারা সুরু খালটি খনন কাজ শুরু করছেন।
সোমবার দুপুরে সরেজমিনে মাটিয়ান বিস্তৃর্ণ এলাকার ওই খালের পাড়ে গেলে কৃষকরা তাদের দুঃখ দুর্দাশার কথা সাংবাদিকদের জানান। মাটিয়ান গ্রামের কৃষক আফছার আলী, সাইদুর রহমান, আলম মিয়াসহ অনেক কৃষক বলেন, এই এলাকার বিস্তৃর্ণ ফসলী মাঠ দীর্ঘদিন হলো অর্থই জলে জলাবদ্ধতার কারনে তারা সময় মতো জমি চাষবাস করতে পারে না। যে কারনে তারা পরিবার নিয়ে কষ্টে জীবনযাপন করতে হয়। তাদের দাবীর কারনে কিচক ইউপি চেয়ারম্যান সরকারি খাস প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ সুরু খালটি খনন করছেন।
এ ব্যাপারে কিচক ইউপি চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী জানান, তার ইউনিয়নের মাটিয়ান বিস্তৃর্ণ এলাকার প্রায় সাড়ে ৬‘শ একর তিন ফসল উৎপন্ন জমি অতি বৃষ্টি আর পানি নিষ্কাশনের অভাবে এমন জলাবদ্ধতা দেখে জরুরি ভাবে তিনি নিজ উদ্যোগে খাল খনন কাজ শুরু করেছেন। আগামী বর্ষা মৌসুমের আগেই তিনি সরকারি বরাদ্দে খালটি খননের আশ্বাস দিয়েছেন।এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নিবাহী অফিসার মোছাঃ উম্মে কুলছুম সম্পা জানান, ফসলী জমি মাঠ জলাবদ্ধতার অবস্থা কেউ তার দপ্তরে জানাননি। এখন অবগত হলাম বিষয়টি সরেজমিনে গিয়ে পরির্দশ পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply