মোঃসাজ্জাদুল ইসলাম মনিরামপুর,যশোর প্রতিনিধিঃ
মনিরামপুর কোভিড-১৯ (করোনাভাইরাস)মহামারীর দিত্বীয় ঢেউয়ের কারনে সরকার ঘোষিত লকডাউন চলমান থাকায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মানবিক সহায়তা প্রদানের নিমিত্তে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা জনাব স্বপন ভট্টাচার্য্য এমপি মহোদয়ের সার্বিক তত্বাবধানে ত্রাণ বিতরণের ধারাবাহিকতায় মনিরামপুরের ৪নং ঢাকুরিয়া ইউনিয়নের দরিদ্র, অসচ্ছল, কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন ৪ নং ঢাকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলী সরদার , ঢাকুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবলু সিংহ,প্রতিমন্ত্রী মহোদয়ের একান্ত সহকারী গাজী আসাদ, উপজেলা তাতীলীগের যুগ্নসাধারন সম্পাদক প্রকাশ মল্লিক যুবলীগ নেতা অনুপম মল্লিক ও ছাত্রলীগের দীপ সিংহ বিজয় সিংহ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply