সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান কে বরখাস্ত করা হয়েছে।

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান কে বরখাস্ত করা হয়েছে।


জাহিদুল ইসলাম ফেরদাউস:

রোববার(১১জুলাই)এলজিইডির ৪৬০০,৫৮০০,০১৭,২৭,০০১,১৭,৫২৯স্মারকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুজাফর রিপন পিএএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
সরকারি অর্থ ব্যয়ে অবৈধ স্থাপনা নির্মাণ ও তা সাধারণ জনগণের মধ্যে টাকার বিনিময়ে বন্টনের অভিযোগ আসলে বিষয়টি তদারকি করে এলজিইডি মন্ত্রনালয়। অভিযগের সত্যতা পাওয়ায় মুন্সিবাজার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে এ আদেশ জারি করা হয়।ছালেক আহমদ মুন্সিবাজার ইউনিয়ন চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামিলীগ নেতা। ২০১৬ সালের নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেন তিনি।
প্রজ্ঞাপনে বলা হয়, চেয়ারম্যান ছালেক মিয়া ইউনিয়ন পরিষদের নামে অধিগ্রহণকৃত ভূমিতে নির্মিত কামারপট্টি টিনশেড প্রকল্পের মাধ্যমে সরকারি টাকা ব্যয় করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন। তার বিরুদ্ধে এই অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে এবং মৌলভীবাজারের জেলা প্রশাসক তার বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।
এর প্রেক্ষিতে চেয়ারম্যান ছালেক মিয়ার এই অপরাধমূলক কর্মকাণ্ড জনস্বার্থের পরিপন্থী বিরোধী কাজ হিসেবে গণ্য করে এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(৪) (খ) এবং (ঘ) অপরাধ সংঘটিত করায় ৩৪(১) অনুযায়ী চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
কেনো চুড়ান্তভাবে বহিষ্কার করা হবেনা তা জানতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মন্ত্রণালয়। নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রাজনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। ১০ দিনের ভেতরে এর জবাব দিতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে স্থায়ী করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com