রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
ঝিনাইদহে আবারও ডিবির অভিযানে ৬ কেজি রুপা উদ্ধার

ঝিনাইদহে আবারও ডিবির অভিযানে ৬ কেজি রুপা উদ্ধার

ঝিনাইদহে আবারও ডিবির অভিযানে উদ্ধার হোল ৬ কেজি রুপা। শুক্রবার সকালে কোটচাদপুর-জীবননগর মহাসড়কে জগন্নাথপুর তিন রাস্তার মোড়ে মাদক পাচারের সংবাদে চেকপোস্ট বসায় ডিবি। জানাগেছে, ঝিনাইদহ পুলিশ সুপার জনাব মো: হাসানুজ্জামান পিপিএম এর সূত্র ও নির্দেশে চেকপোষ্ট বসায় ডিবি পুলিশ। পুলিশের চেকপোষ্ট দেখে মোটরসাইকেল রেখেই পালিয়ে যায় পাচারকারিরা।

ফেলে যাওয়া একটি মোটর সাইকেল ও ৬ কেজি রুপা উদ্ধার করা হয়। মোটরসাইকেল নম্বর ঝিনাইদহ – ল-২২৯৫ । কোটচাঁদপুর-মহেশপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: মোহাইমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সড়কের জগন্নাথপুর তিন রাস্তার মোড়ে যাত্রী ছাউনির সামনে চেকপোষ্ট বসানো হয়। সেসময় বেশকিছু বাস ও মোটরসাইকেল থামিয়ে তল্লাসী করা হচ্ছিল।

এক পর্যাযে একটি মোটরসাইকেল ফেলে রেখে একজন আখক্ষেতের ভিতর দিয়ে পালিয়ে যায়। পিছু পিছু ধাওয়া করে তাকে আর পাওয়া যায়না। তার মোটরসাইকেলের সিটের নিচে থাকা একটি ব্যাগ থেকে ৬ কেজি রুপা পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, পাচারের উদ্দেশ্যে রুপাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল।ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান,করোনায় চলাচলা সীমিত ও লকডাউনের সুযোগে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠেছে।

পুলিশ সুপারের নির্দেশনায় ঝিনাইদহ ডিবি পুলিশ এদের বিরুদ্ধে সতর্ক রয়েছে। মাদক ও চোরাকারবারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।উল্লেখ্য, গত ১৭ জুন ঝিনাইদহ শহরের ভেটেনারী কলেজের সামনে চেকপোষ্ট বসিয়ে পুলিশ ৬ কেজি ৭’শ গ্রাম রুপা ও ২২ লাখ টাকাসহ ২ পাচারকারীকে গ্রেফতার করে ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com