শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বরগুনায় রাস্তায় কাঁদা,পাকাকরণের নেই উদ্যোগ

বরগুনায় রাস্তায় কাঁদা,পাকাকরণের নেই উদ্যোগ

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে হাসপাতাল সড়ক পার হয়ে উপজেলা পরিষদের পাশের কাচাঁ রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে।কাঁচা রাস্তাটি পাকা করণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেও কোনো দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয় নি।সামান্য বৃষ্টিতে হাঁটু কাদা হওয়ায় গ্রামবাসীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

জানা গেছে,২০১২ সালে তালতলী উপজেলা পরিষদ ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৫ সালে উপজেলা পরিষদ ভবন নির্মাণ হয়। উপজেলা পরিষদের সামনে দিয়ে তিন কিলোমিটার সড়ক তালতলী পাড়াসহ কয়েকটি গ্রামের সাথে মিলিত হয়েছে। ওই গ্রামগুলোতে উপজাতিসহ অন্তত ১০ হাজার মানুষ বসবাস করে।দ্রুত সংস্কার হলে এলাকাবাসীর কষ্ট লাঘব হবে এমনটা আশা করছেন সচেতনমহল।

স্থানীয়রা জানান,কাঁচা রাস্তাটি এলাকার মানুষের জন্য খুুুুবই গুরুত্বপূর্ণ।তালতলীপাড়াসহ কয়েকটি গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক এটা।কাঁচা রাস্তা নিয়ে সোস্যাল মিডিয়া ক্ষোভের প্রতিক্রিয়া সৃষ্টি হয়।কিন্তু গত আট বছরেও ওই সড়কটি পাকা করা হয়নি। বর্ষার মৌসুমসহ সারা বছর দুর্ভোগের মধ্য দিয়ে মানুষের চলাচল করতে হয়।এখন কৃষি মৌসুম কৃষির উৎপাদিত পণ্য নিয়ে কাঁচা রাস্তা দিয়ে যেতে পারে না বিকল্প কোনো পথ না থাকায় কষ্ট করে ওই রাস্তায় চলাচল করতে হয়।রাস্তাটি পাকা করার জন্য স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। কিন্তু জনপ্রতিনিধিরা কথা দিলেও তা বাস্তবায়ন হয়নি। কবে হবে তারও নিশ্চয়তা নেই।গত ৯আগস্টে রাস্তাটির পাকাকরণের জন্য মানব বন্ধন করা হলে  আজও পর্যন্ত কোনো প্রতিকার হয় নি।দ্রুত রাস্তাটি পাকাকরণ চায় এলাকাবাসী।

উপজেলা প্রকৌশলী জনাব মো.আহম্মেদ আলী বলেন,কাচাঁ রাস্তাটির স্টেমিট করে পাঠানো হয়েছে।অনুমোদন পেলে কাজ শুরু হলে জনগণের দুর্ভোগ লাঘব হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো.কাওসার হোসেন বলেন,উপজেলা পরিষদের পাশের কাচাঁ রাস্তাটি এলজিডির তত্ত্বাবধানে আছে।কাচাঁ রাস্তাটির সংস্কারের কাজ খুব দ্রুত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com