সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পশুরহাট বসাতে বাধা দেয়ায় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর, গোবর নিক্ষেপ

পশুরহাট বসাতে বাধা দেয়ায় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর, গোবর নিক্ষেপ


 নোয়াখালী প্রতিনিধি :


নোয়াখালীর কবিরহাটে পশুরহাট বসাতে বাধা দেয়ায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের গাড়িতে গোবর নিক্ষেপ ও ভাংচুর করে তাকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।
 সোমবার (১২ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবগ্রামের চিরিঙ্গা বাজারে এই ঘটনা ঘটে। 
 স্থানীয়দের অভিযোগ, কবিরহাট উপজেলার চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির যোগসাজশে কঠোর বিধিনিষেধ অমান্য করে বসেছিল ঈদ উল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাট। খবর পেয়ে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ ঘটনাস্থলে গিয়ে পশুরহাট বন্ধ করার নির্দেশ দেয়। এ সময় চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির কয়েকজন নেতৃবৃন্দের উসকানিতে উপস্থিত জনতা বিক্ষুদ্ধ হয়ে জেলা ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং গােিড়ত গোবর নিক্ষেপ করে তাকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার ও কবিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 এ বিষয়ে জানতে ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও চিরিঙ্গা বাজার পরিচালনা কমিটির সভাপতি আবদুল মান্নানের ফোনে একাধিকবার কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা আক্তার জানান, পশুরহাট বন্ধে নির্দেশনা দিলে ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলার ঘটনা ঘটে। তবে গাড়িতে গোবর নিক্ষেপের কথা আমার জানা নেই। উপস্থিত এলাকাবাসীর ভাষ্যমতে অভিযুক্তদের বিরুদ্ধে এ ঘটনায় মামলা দায়ের করা হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com