সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মেঘনায় জেলে ট্রলারে ডাকাতি, পাঁচ জেলে অপহরণ। মুক্তিপনের বিনিময়ে উদ্ধার

মেঘনায় জেলে ট্রলারে ডাকাতি, পাঁচ জেলে অপহরণ। মুক্তিপনের বিনিময়ে উদ্ধার


লালমোহন (ভোলা) প্রতিনিধি:


ভোলার তজুমদ্দিনের মেঘনায় জেলেরা নদীতে মাছ ধরার সময় আটটি জেলে ট্রলার ডাকাতি করে পাঁচ মাঝিকে অপহরণ করে। পরে স্বজনরা ডাকাতদের দাবীকৃত মুক্তিপণের টাকা পরিশোধের মাধ্যমে উদ্ধার করে। 
অপহৃত জেলে পরিবার সুত্রে জানা গেছে, রবিবার দিবাগত গভীর রাত থেকে মেঘনা নদীর সোনার চর ও চর মোজাম্মেল এলাকায় মাছ আহরনরত জেলে ট্রলারে হামলা করে স্বশস্ত্র ডাকাতদল। এসময় তারা শশীগঞ্জ ঘাটের  শরীফ মাঝি, শফি মাঝি, মাকসুদ, নুর ইসলাম, নকিব, মহিউদ্দিন, কলাতলী ঘাটের হারুন ও রুবেল মাঝিসহ  ৮টি জেলে ট্রলারে হানা দিয়ে মাছ, জাল, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে। 
এসময় ডাকাতরা ভোলা সদর থানা এলাকার বাসিন্দা মাকসুদ (৩৫) ও শফি মাঝি (৪০), লালমোহনের বাসিন্দা নকিব (৪৫) এবং চর কলাতলির বাসিন্দা হারুন (৪০) ও রুবেল (৩৫)সহ পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। 
এসময় ডাকাতরা অপহৃতদের ছাড়িয়ে নিতে মোবাইল নম্বর দিয়ে যায়। পরে ঘাটের আড়ৎদার ও স্বজনরা মিলে প্রশাসনকে না জানিয়ে বিকাশের মাধ্যমে মুক্তিপণের এক লক্ষ টাকা পরিশোধ করে। 
পরে ডাকাতরা মির্জাকালুর হাকিমুদ্দিন এলাকায় ভোর ৫টার দিকে চোখ বাঁধা অবস্থায় অপহৃতদের ছেড়ে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বজন জানান, অপহরণ ও মুক্তিপণের বিষয়ে প্রশাসনকে জানালে ডাকাতরা অপহৃতদের মেরে ফেলার হুমকি দেয়। 
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এসএম জিয়াউল হক জানান,  রাতে মেঘনায় ডাকাতি ও জেলে অপহরণের সংবাদ পেয়েছি। বিকাশ নম্বর উদ্ধার করে অপরাধীদের সনাক্ত করার চেষ্টা চলছে। 
তজুমদ্দিন কোষ্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ সুলতান জানান,  মেঘনায় আমাদের নিয়মিত টহল অভিযান আছে। কিন্তু রাতে ডাকাতির সংবাদ কেউ আমাদের জানায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com