জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের মেলান্দহে সাইলো নামে একটি কৃষিবান্ধব প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫০ কোটি টাকা। মেলান্দহ উপজেলায় ধানঝাড়াই, ধান বাছাই, শুকানো, তাপমাত্রা নিয়ন্ত্রনসহ নানাসুবিধা সম্মেলিত ৫ হাজার টন ধারণ ক্ষমতার একটি সাইলো নির্মাণ হবে। সাইলো প্রকল্পে সিভিল ফাউন্ডেশন, মাল্টিপারপাস ভবন নির্মাণ, বৈদুতিক সাব-ষ্টেশনসহ সীমানা প্রাচীন নির্মাণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে খাদ্যমন্ত্রনালয়। ২০২১ সালের জুলাই মাসেই শুরু হবে প্রকল্প বাস্তবায়ন কাজ। জামালপুরের মেলান্দহ খাদ্য গুদাম এলাকায় সাইলো নির্মাণ হবে। ৮ জুন এই প্রকল্পের অনুমোদন দেওয়ায় একনেকের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক মেলান্দহ
Leave a Reply