আব্বাস আলী,ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
আগামী বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন।করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের দেওয়া কঠোর লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
ঈদ উপলক্ষে শিথিল শাটডাউনের আট দিন স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহন। খুলে দেওয়া হবে দোকানপাট, শপিং মল। এ সময় সরকারি অফিস ভার্চুয়ালি খোলা থাকলেও বন্ধ থাকবে বে-সরকারি অফিস।
আগামী ১৫ জুলাই ভোর ৬টা থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত শাটডাউন শিথিলের আদেশ কার্যকর থাকবে। ঈদের পর আবারও দুই সপ্তাহের শাটডাউনে যাবে দেশ
Leave a Reply