শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রূপগঞ্জে দোষীদের শাস্তি দাবি

রূপগঞ্জে দোষীদের শাস্তি দাবি


নারায়ণগঞ্জ প্রতিনিধি:


নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজিব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড কারাখানার অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে মানববন্ধন করেছে বাম গনতান্ত্রিক জোট ও নিহতের স্বজনরা। নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ ও আহতের চিকিৎসাসহ পুর্নবাসনের দাবি জানানো হয় মানববন্ধনে। একই সাথে অগ্নিকাণ্ডে শ্রমিকদের মৃত্যুর জন্য দায়ি কারখানার মালিক ও কারখানা পরির্দশককের শাস্তি দাবি করেন। সোমবার দুপুরে কারখানার মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কারখানাটি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা অনেকবার পরির্দশন করেছেন। কারখানার ভেতরে কর্মপরিবেশ না থাকার এ ঘটনা ঘটে। তাই আগামীতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য সরকারের কাছে কারখারার মালিক ও বিভিন্ন সংস্থার যারা জড়িত তাদের শাস্তি জানান। মানববন্ধনে নিখোঁজ ও নিহতের পরিবারের সদস্যরাও একই দাবি জানান। মানববন্ধনে উপস্থতি ছিলেন, সমাজতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমস্বয়ক বজলুর রশীদ ফিরজ, ওর্য়ারকার্স পাটির কেন্দ্রীয় নেতা সাইফুল হক, কমিউনিস্ট পার্টির নেতা আবদুল্লাহ আল সাফিসহ জোটর বিভিন্ন নেতাকর্মীরা।  
উলেখ্য, গত  বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাশেম ফুডস লিমিটেডের কারখানার ছয়তলার একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫২ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সেই মামলায় তাদের গ্রেফতার করে ৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com