শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোলার মেঘনায় মাছধরা ট্রলারে ডাকাতি ও মুক্তিপণ আদায়।

ভোলার মেঘনায় মাছধরা ট্রলারে ডাকাতি ও মুক্তিপণ আদায়।

মহিউদ্দিন, ভোলা:


ভোলায় তজুমদ্দিনের মেঘনায়  সোমবার (১২জুলাই)ভোর রাতে মেঘনার সোনার চর ও চর মোজাম্মেল এলাকায় মাছ ধরার ট্রলারে হামলা করে লুটপাটের ও ডাকাতির ঘটনা ঘটে।
অপহৃত জেলেদের সূত্রে জানা গেছে, মেঘনা নদীর সোনার চর ও চর মোজাম্মেল এলাকায় তজুমদ্দিনের শশীগঞ্জ ঘাটের নকিব,রুবেল মাঝি,শরীফ মাঝি, শফি মাঝি, মাকসুদ, নুর ইসলাম, মহিউদ্দিন, হারুন সহ আটজন জেলে ট্রলার নিয়ে মাছ শিকার করছিলো।
এ সময় একদল দস্যু ট্রলারে হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন,মাছ,জাল, লুট করে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে মাকসুদ(৩৫) সফি মাঝি(৩৮) নকিব(৩০) হারুন(৪০) ও রুবেল(৩৫)এই পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃতদের ছাড়িয়ে নিতে মোবাইল নম্বর দিয়ে যায়। পরে ঘাটের আড়ৎদার ও স্বজনরা মিলে প্রশাসনকে না জানিয়ে বিকাশের মাধ্যমে মুক্তিপণের এক লাখ টাকা পরিশোধ করে। পরে ডাকাতরা মির্জাকালুর হাকিমুদ্দিন এলাকায় সোমবার ভোর ৫টার দিকে চোখ বাঁধা অবস্থায় অপহৃতদের ছেড়ে দেয়।  
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক সাংবাদিকদের জানান,  রাতে মেঘনায় ডাকাতি ও জেলে অপহরণের সংবাদ পেয়েছি। এখন পর্যন্ত কেউ আমাদের অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com