শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভূরুঙ্গামারীতে ক্রেতা সহ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা।

ভূরুঙ্গামারীতে ক্রেতা সহ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা।

মোঃ মনিরুজ্জামান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলমান লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করায় তিনটি কাপড়ের দোকানের মালিক ও ক্রেতাসহ ৯ টি মামলায় মোট ৫০,৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। চলমান লকডাউনে প্রসাশনের চোখ ফাঁকি দিয়ে দোকানের ভেতরে কাস্টমারদের ঢুকিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে অতি কৌশলে ব্যবসা করে আসছিল ভূরুঙ্গামারী বাজারের আমতলার তিন কাপড় ব্যবসায়ী। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মামনি বস্ত্রালয়, সোহাগ বস্ত্রালয় ও সওদাগর বস্ত্রালয়ের শার্টার খুলে দোকানের ভিতরে অভিযান চালান। এসময় দোকানের ভেতরে শুধুমাত্র মালিক ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। সন্দেহ হলে ট্রায়াল রুমে অভিযান চালিয়ে গাদাগাদি অবস্থায় লুকিয়ে থাকা কাস্টমারদের বেড় করে আনে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতে উক্ত তিন দোকানের মালিকদেরকে ১৫,০০০/- ( পনের হাজার) ও কাস্টমারদের জন প্রতি ৫০০ টাকা করে মোট ৫০,৭০০ টাকা জরিমানা করা হয়। সহকারী কমিশনার ভূমি মোঃ জাহাঙ্গীর আলম জানান, চলমান লকডাউনে একই অভিযোগে ইতোপূর্বে তাদেরকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু প্রসাশনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে লকডাউন ভেঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছিল তারা। এসময় সহকারী কমিশনার (ভূমি) হুুশিয়ারি দিয়ে বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় প্রসাশন প্রয়োজনে আরো কঠোর ভুমিকায় অবতীর্ণ হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com