আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আরও ৯০ জন করোনায় আক্রান্ত হয়েছে। আজ সোমবার জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল ২৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।
ঝিনাইদহ জেলায় করোনা শনাক্তের হার ৩৩ দশমিক ৪৫ শতাংশ। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৫০ জনে। সরকারি হিসেবে এ পর্যন্ত জেলায় মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে। ৬টি উপজেলা সদরে ১০১, শৈলকূপায় ১৫, কালীগঞ্জে ১০, কোটচাঁদপুরে ৪, হরিনাকুণ্ডুতে ৬ ও মহেশপুরে ৫ জন।
Leave a Reply