সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা

ময়মনসিংহে নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

এডিস মশার বিস্তার রোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত চিরুনি অভিযানে নতুনবাজার এলাকার নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। আজ বেলা ১১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।এ সময় উপস্থিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ জানান,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশ ও পরামর্শ মোতাবেক করোনা মোকাবেলা ও ভ্যাক্সিন কার্যক্রমের সাথে মশক নিধনেও গুরুত্ব দিয়ে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ডেঙ্গু মোকাবিলায়  সচেতনতা কার্যক্রমের সাথে কোন নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা আইনের আওতায় আনা হচ্ছে। এ কার্যক্রম চলমান থাকবে।প্রধান স্বাস্থ্য কর্মকর্তা তিন দিনের বেশি জমে থাকা পানিতে যেন এডিস মশার বংশবিস্তার না ঘটতে পারে সে বিষয়ে সকলের সচেতনতা  এবং সহযোগিতা কামনা করেন। জরিমানাকালে মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান ও ডাঃ তাসমিয়া জান্নাত,খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার,স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com