সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আগামী জু‌নে উ‌দ্বোধন দ‌ক্ষিণাঞ্চ‌লের তিন সেতু

আগামী জু‌নে উ‌দ্বোধন দ‌ক্ষিণাঞ্চ‌লের তিন সেতু

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

কুয়েত, জাপান, চীন, ওপেক এবং বাংলাদেশ সরকারের সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন ৩টি সেতু দক্ষিণাঞ্চলের আর্থ-সামজিক ব্যবস্থায় বড় ধরনের মাইলফলক হয়ে উঠতে যাচ্ছে। পদ্মা সেতু চালুর আগেই ঢাকা-ফরিদপুর-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের লেবুখালীতে ‘পায়রা সেতু’, চট্টগ্রাম-বরিশাল খুলনা-যশোর-বেনাপোল মহাড়কের বেকুঠিয়ায় ‘চীন-বাংলাদেশ ৮ম মৈত্রী সেতু এবং বরিশাল-গোপালগঞ্জ-যশোর মহাসড়কের ‘কালনা সেতু’র নির্মান কাজ শেষ হচ্ছে। এ লক্ষ্যে পরিকল্পনা কমিশন এবং সড়ক ও সেতু মন্ত্রনালয়ের কঠোর নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। যদিও করোনা মহামারীসহ লকডাউনের কারনে প্রকল্পে নিয়োজিত চীন ও জাপানী প্রকৌশলীদের আসা যাওয়া সহ সেতুর সরঞ্জামাদী পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, তবুও সংশ্লিষ্ট নির্মান প্রতিষ্ঠানগুলো কাজ এগিয়ে নেয়ার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন সড়ক অধিদপ্তরের প্রকল্প কর্মকর্তাগন।
এর মধ্যে লেবুখালীর পায়রা সেতুর নির্মান কাজ অগামী মাসেই শেষ হবার পরে প্রধানমন্ত্রী তা অনুষ্ঠানিকভাবে উদ্বোধনের লক্ষ্যে প্রাথমিক কার্যক্রমও শুরু হয়ে গেছে। বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের লেবুখালীতে এক হাজার ৪৪৭ কোটি ২৪ লাখ টাকা ব্যয় সাপেক্ষ ৪ লেনের ‘পায়রা সেতু’ নির্মানে কুয়েত এবং ওপেক উন্নয়ন তহবিল থেকে ১ হাজার ৭৯ কোটি টাকা এবং বাংলাদেশ নিজস্ব তহবিল থেকে ৩৬৮ কোটি টাকা ব্যয় হচ্ছে। ‘এক্সট্রা ডোজ প্রী-স্ট্রেসড বক্স গার্ডার’ টাইপের এ সেতুটির সাথে এক হাজার ২৬৮ মিটার সংযোগ সড়ক এবং প্রায় দেড় কিলোমিটার নদী শাসন কাজ চলছে। টোল প্লাজা সহ প্রকল্পের সার্বিক কাজের প্রায় ৯৮ভাগ শেষ হয়েছে। শুধু নদী শাসনের কিছু কাজ বাকী থাকলেও তা চলমান অবস্থায়ই সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। পায়রা সেতু চালু হলে ঢাকাসহ সারা দেশের সাথে কুয়াকাটা পর্যটন কেন্দ্র এবং পায়রা সমুদ্র বন্দর ফেরি বিহীন সড়ক যোগাযোগে যুক্ত হবে। এর ফলে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে কুয়াকাটা পৌছা যাবে মাত্র ৭ ঘন্টায়। এমনকি সারা দেশের সাথে কুয়াকাটার দুরত্ব হবে কক্সবাজারের প্রায় অর্ধেক।
চীনের ‘লংজিয়ান রোড এন্ড ব্রীজ কোম্পানী লিমিটেড’ সেতুটির নির্মান কাজ সম্পন্ন করছে। এ সেতুর মাধ্যমে পায়রা সমুদ্র বন্দরের সাথে সারা দেশের মত চট্টগ্রাম ও মোংলা বন্দরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। পায়রা নদীর মূল অংশের ৬৩০ মিটার ‘বক্স গার্ডার’ ৪টি স্প্যানের উপর নির্মিত হয়েছে। যার মূল অংশ ২০০ মিটার করে দুটি স্প্যান ১৮.৩০ মিটার ভার্টিক্যল ক্লিয়ারেন্স রাখা হয়েছে পায়রা সমুদ্র বন্দরে উপকুলীয় পণ্য ও জালানীবাহী নৌযান চলাচলের জন্য। এছাড়া সেতুর মূল অংশের দুই প্রান্তে ৮৪০ মিটার ভায়াডাক্ট-এ ৩০ মিটার করে ২৮টি স্প্যানে বর্ধিত অংশের ভার বহন করছে।
লেবুখালী সেতুর ৩২টি স্প্যান এখন দাড়িয়ে আছে ৩১টি পিয়ার-এর উপর। সেতুটির ২৮টি স্প্যানের ১২টি বরিশাল প্রান্তে এবং ১৬টি পটুয়াখালী প্রান্তে। চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের মধ্যে বিদ্যমান উপকুলীয় মহাসড়কটিতে যানবাহন চলাচল নির্বিঘ করা সহ দেশের ৩টি সমুদ্র বন্দরকে সরাসরি সড়ক যোগাযোগ নেটওয়ার্কে আনতে পিরোজপুরের বেকুঠিয়ার কঁচা নদীর উপর চীন সরকারের অনুদানে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ ‘চীন-বাংলাদেশ ৮ম মৈত্রী সেতু’র নির্মান কাজ ইতোমধ্যে ৭২ ভাগ শেষ হয়েছে। মূল সেতুটি নির্মানে চীন সরকার সম্পর্ণ অনুদান প্রদান করছে প্রায় ৬৫৫ কোটি টাকা। প্রায় ১৬৫ কোটি টাকা বাংলাদেশ সরকার ব্যয় করছে। আগামী জুনের মধ্যে এ সেতুটির নির্মানকাজ সম্পন্ন হলে চট্টগ্রাম-বরিশাল ও সমগ্র খুলনা বিভাগ এবং বেনাপোল ও ভোমড়া স্থল বন্দরের সহজতর সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। এমনকি চট্টগ্রাম বিভাগের সাথে বরিশাল ও খুলনা বিভাগের সড়ক পথে দুরত্ব প্রায় ২০০ কিলোমিটার পর্যন্ত হ্রাস পাবে। ‘চায়না রেলওয়ে ১৭তম ব্যুরো গ্রুপ কোম্পানী লিমিটেড’ ৯টি স্প্যান ও ৮টি পিয়ার বিশিষ্ট এ সেতুটি নির্মান করছে। সর্বোচ্চ জোয়ারের চেয়ে ৬০ ফুট উচ্চতায় নির্মানাধীন সেতুটির নিচ দিয়ে চট্টগ্রাম এবং বরিশাল থেকে মোংলা সমুদ্র বন্দর সহ খুলনা নদী বন্দরের সাথে পণ্য ও জালানিবাহী বড় ধরনের নৌযান ছাড়াও নৌবাহিনীর ফ্রিগেট সমুহের চলাচলও নির্বিঘ থাকবে। কঁচা নদীর মধ্যভাগে সেতুটির সবচেয়ে বড় স্প্যানটিতে ১২২ মিটার এলাকা নৌযান চলাচলের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে। পিরোজপুরের কঁচা নদীর ৯৯৮ মিটার মূল সেতুটির উভয় প্রান্তে আরো ৪৯৫ মিটার ভায়াডাক্ট নির্মিত হচ্ছে। ১৩.৪০ মিটার প্রস্থ সেতুটির পিরোজপুর ও বরিশাল প্রান্তে ১ হাজার ৪৬৭ মিটার সংযোগ সড়ক সহ পয়ঃনিস্কাশন ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে আরো ২টি সেতু ও বক্স কালভার্ট নির্মিত হচ্ছে।
ইতোমধ্যে সেতুটির ৯২টি পাইল ও ১০টি পাইল ক্যাপ ছাড়াও ভায়াডাক্ট, সেতুর সব পাইল ও পাইল ক্যাপের নির্মান সম্পন্ন হয়েছে। মূল সেতুর ১০টি পিয়ার ও পিয়ার ক্যাপ এবং ভায়াডাক্টের পিয়ারও সম্পন্ন হয়েছে। মূল সেতুর সুপার স্ট্রাকচারের বক্স গার্ডার ও স্লাব নির্মানের কাজও শুরু হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্প ব্যবস্থাপক মাসুদ মাহমুদ সুমন জানান, পরিকল্পপনা কমিশনের নির্দেশনার আলোক আগামী ৩০ জুনের মধ্যে সেতুটির নির্মান কাজ শেষ করার লক্ষ্যে সব ব্যবস্থা নেয়া হয়েছে।
অপরদিকে জাপানী সহায়তায় বরিশাল-গোপালগঞ্জ-নড়াইল-যশোর-বেনাপোল এবং ঢাকা-ভাংগা-যশোর-বেনাপোল মহাসড়কের কালনা’তে মধুমতি নদীর উপর ৯৫৯ কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম ৬ লেন ‘কালনা সেতুর র্নির্মান কাজও আগামী ৩০ জুনের মধ্যে শেষ হচ্ছে। সাড়ে ৪ কিলোমিটার সংযোগ সড়ক সহ কালনা সেতু নির্মানে জাইকা সহজ শর্তে ঋন দিচ্ছে ৭৫৩ কোটি টাকা। বাংলাদেশ সরকার ব্যয় করছে ২০৬ কোটি টাকা। ৫৯০ মিটার দীর্ঘ সেতুটির মধ্যবর্তি অংশে ১৫০ মিটার অংশ ‘নিয়েলসান লোস আর্থ টাইপ স্টিল ব্রীজ’ নির্মান করা হচ্ছে। এ অংশটি জাপানে নির্মান করে বিযুক্ত অবস্থায় প্রকল্প এলাকায় নিয়ে এসে সংযুক্ত করা হচ্ছে। জাপানের ‘টেককেন-এএমএল-ওয়াইডিসি জেভি’ নামের প্রতিষ্ঠান সেতুটির নির্মান কাজ আগামী বছরের জুনের মধ্যে শেষ করবে। ১২টি পিয়ার-এ ১৩টি স্প্যানের

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com