সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে অনলাইন পশুর হাট উৎসাহিতকরণে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

গৌরীপুরে অনলাইন পশুর হাট উৎসাহিতকরণে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ:


ময়মনসিংহের গৌরীপুরে অনলাইনে কোরবানির পশুর হাট বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জুলাই) দুপুর ১২টায় অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাঃ আব্দুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী হায়দার রবিন, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ ও সাংবাদিক আরিফ আহম্মেদ, মোখলেছুর রহমান প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন নাজনীন সুলতানা, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আসমাউল ইকবাল মৃদূল, ভাংনামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর নূর খোকাসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। 
মতবিনিময় সভায় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাঃ আব্দুল করিম জানান, করোনা সংক্রমণের ঝুঁকির কারণে এবার হাট থেকে কোরবানির পশু না কিনে অনলাইন হাট থেকে কেনার জন্য ক্রেতাদের উৎসাহিত করছে সরকার। তিনি আরো বলেন,                 www.qurbanihatmym.com ওয়েবসাইটিতে উপজেলাভিত্তিক কোরবানীর পশুর তথ্য পাওয়া যাবেন। অনলাইন হাট থেকে কোরবানির পশু কিনতে সাধারণ মানুষকে উৎসাহিতকরণে সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com