শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁও সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে নোয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন

ঠাকুরগাঁও সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে নোয়াখালীতে সাংবাদিকদের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:


ঠাকুরগাঁও জেলার তিন সাংবাদিকের বিরুদ্ধে সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়েরকৃত মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে নোয়াখালীতে মানববন্ধন হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে স্বাস্থ্যবিধি মেনে জেলায় কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন করেন। 

আধা ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর ইউসুফ, সহসভাপতি শাহ্ এমরান মোহাম্মদ সুজন, সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ, সিনিয়র সাংবাদিক আবুল হাসেম, মাহবুবুর রহমান, আবু নাছের মঞ্জু, মিজানুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। 

তবে স্বাস্থ্যবিধির কথা বিবেচনা করে সমাবেশ করা হয়নি। এ সময় সংক্ষেপে বক্তব্য রাখেন, সাংবাদিক আবু নাছের মঞ্জু। তিনি সকল সাংবাদিকদের পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলার তিন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং হয়রানিমূলক কালো আইনটি বাতিলের দাবী জানান। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com