মো: নেজাম উদ্দীন (চট্টগ্রাম আদালত প্রতিবেদক):
চট্টগ্রামের বাঁশখালীতে বৈদ্যের ঘরে ঢুকে ফাতেমা বেগম নামে এক বৈদ্যকে কুপিয়ে হত্যা করেছেন এহসান (28) নামের এক ব্যাক্তি।
12 জুলাই সোমবার সকাল 9 টায় উপজেলার শীলকুপ গ্রামের দাস পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম(48) চট্টগ্রাম বাঁশখালীর শীলকুপ এলাকার মোস্তাক আহমেদ সিকদারের স্ত্রী। এসময় তাকে বাঁচাতে গিয়ে রাবেয়া বেগম (40), জান্নাতুল ফেরদৌস (22) ও বৃষ্টি (9) তিনজন আহত হয়।
বাঁশখালী থানার ওসি শফিউল কবীর জানান, নিহত ওই নারী বৈদ্য ছিলেন। এক বছর আগে এহসান নামে এক যুবক তার কাছ থেকে তাবিজ নিয়ে গিয়েছিল। তাবিজে কোনো কাজ না করায় আজ সকালে কৌশলে তার ঘরে ঢুকে তাকে কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নিয়ে জরুরী বিভাগের দায়িত্বৱত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এহসানকে আটক করে বাঁশখালী থানা পুলিশ।
অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক শীলব্রত বড়ুয়া বলেন, সকালে আহত অবস্থায় বাঁশখালী থেকে ফাতেমা বেগম নামে এক নারীকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় ঐ হত্আযার ঘটনায় আহতাবস্থায় 9 বছৱেৱ শিশুসহ তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়।
Leave a Reply