জামালপুর প্রতিনিধি৷৷
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ১২ জুলাই দুপুরে বকশীগঞ্জ ভোকেশনাল মাঠে ওই সকল ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবন, তেল, গ্যাস লাইট, মমবাতি, আলুসহ নিত্যপন্য সামগ্রী। বিতরণ কালে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার ভূমি স্নিগ্ধা দাস, মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বকশীগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।
Leave a Reply