সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় রেকর্ড ১৭জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় রেকর্ড ১৭জনের মৃত্যু


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু হয়েছে।সোমবার (১২জুলাই) সকালে হাসপাতালের সর্বশেষ তথ্যানুযায়ী,হাসপাতালের ভর্তিকৃত রোগীদের মধ্যে মৃত এই ১৭জনের মধ্যে ৬ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১১ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের মোস্তাফিজুর রহমান (৪২), ত্রিশালের আব্দুল খালেক (৬৭), শেরপুর সদরের লুৎফুন্নেসা বেগম (৬০), নালিতাবাড়ীর রোকসানা (২৩), নারায়নপুরের আব্দুল মোতালেব (৬৪), জামালপুর সদরের চান মিয়া (৬৫)।হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের জলিল (৪৫), ইদ্রিস আলী (৬১), শামসুন্নাহার (৭০), হোসেন আলি (৩৮), নুর বানু (৬০), সিরাজুল (৯০), মুক্তাগাছার আল জিন্নাহ (৬৫), ভালুকার বিল্লাল হোসেন (৫৬), জামালপুর সদরের আব্দুল মান্নান (৬৫), আব্দুল কুদ্দুস (৮৫), নেত্রকোনা সদরের আব্দুর রহমান (৫০)।তিনি জানান,হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪১৬ জন, আইসিইউতে ভর্তি আছেন ২১জন।এদিকে রবিবার রাতে সিভিল সার্জন অফিসের তথ্যমতে,গত ২৪ ঘন্টায় র‌্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ২৬৩ জন। যাদের মধ্যে র‌্যাপিড এন্টিজেন টেস্টে ৯৭ জন ও আরটিপিসিআর টেস্টে ১৬৬জন রয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন।ময়মনসিংহের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী ময়মনসিংহ সদরেই ১৯৩জন,নান্দাইলে ১১জন,ঈশ্বরগঞ্জে ৩জন,গৌরীপুরে ৪জন, ফুলপুরে ৯জন, তারাকান্দায় ৩জন,হালুয়াঘাটে ১জন, মুক্তাগাছায় ৫জন,ফুলবাড়িয়ায় ১০ জন, ত্রিশালে ৯জন,ভালুকায় ৩জন ও গফরগাঁওয়ে ১২জনের করোনা শনাক্ত হয়েছে।এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ১০১৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন ১০২ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com